অপারেশন সফল হলেও এখনও হাসপাতালেই ভর্তি আছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা পেলে (Pele)। ICU-তে রাখা হয়েছে পেলেকে। ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারের কোলনে টিউমার ছিল। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে। পেলে দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে পেলের। শারীরিক অবস্থা স্থিতিশীল। পেলে যে সুস্থ আছেন, তা তিনি স্বয়ং পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে।
তিন বারের বিশ্বকাপজয়ী তারকা ইনস্টাগ্রামে লিখেছে, 'বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।'