আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বে এ বার ৩ নারীর শক্তির লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী শমিতা হর চৌধুরী ও বিজেপি প্রার্থী পায়েল সরকার। সোমবার বেহালা ঠাকুরপুকুর থেকে মিছিল করে আলিপুর ট্রেজারিতে মনোনয়ন জমা দেন পায়েল। মিছিলের নেতৃত্ব দেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। এই কেন্দ্রে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী পায়েল। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "লড়াইটা সব সময় প্রতিপক্ষের উপর নির্ভর করে না। নিজের লড়াকু মনোভাবের উপর নির্ভর করে।"