সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত বেহালা পূর্ব। বেলায় বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলার অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ, গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থীর। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর থানা এলাকায় হসপিটাল মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় হামলা হয় বিজেপি প্রার্থীর গাড়িতে। ইট ছুড়ে ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাঁচ। কোনওক্রমে রক্ষা পান বিজেপি প্রার্থী। হামলার অভিযোগ তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে