চাইনিজ অর্ডার দিয়ে ৩০হাজার টাকা খোয়ালেন মডেল

Updated : Jun 14, 2021 19:24
|
Editorji News Desk

চাইনিজ খাওয়ার ইচ্ছাই কাল হল। খাবার সরবরাহকারী সংস্থার অ্যাপে ১৩০ টাকার খাবার বুক করেছিলেন দমদমের বাসিন্দা উঠতি মডেল শতরূপা দাস। প্রতারকদের খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০ হাজার টাকা। পিছনে আছে দিল্লির প্রতারকরা, অনুমান  পুলিশের । গত ১১ তারিখ খাবারের অর্ডার দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর, দমদমের বাসিন্দা ওই মডেলের মোবাইলে আসে খাবার সরবরাহকারী সংস্থার নামে ফোন। সময়ে খাবার সরবরাহ না করতে পারায় দুঃখপ্রকাশ করে তারা। টাকা ফেরত পেতে এনি ডেস্ক, টিম ভিউয়ার কুইক সাপোর্ট নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোডের পরেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৩০ হাজার টাকা।

Cyber CrimeKolkata

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট