Tokyo Olympics: ১৬ দিনের মহাযজ্ঞের শেষে দেশে ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা

Updated : Aug 09, 2021 19:19
|
Editorji News Desk

১৬ দিনের মহাযজ্ঞের শেষে দেশে ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)।

৮ অগস্ট অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) সমাপ্তি অনুষ্ঠান। ভারতের স্বপ্নপূরণের জন্য ১২৭ জন অ্যাথলিট গিয়েছিলেন এ বারের অলিম্পিকে অংশ নিতে। পদক সংখ্যার দিক থেকে লন্ডন অলিম্পিককেও ছাপিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক।

সোমবার দিল্লি বিমানবন্দরে এঁদের দেখতে প্রচুর মানুষ এসেছিলেন। প্রথমেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান নীরজ। সেই সময় উপস্থিত জনতা তাঁকে ঘিরে ধরে। কষ্ট করে নীরজকে বেরোতে হয়।রবি কুমার দাহিয়া, বজরং পুনিয়া, লভলিনা বড়গোহাঁই, ভারতের পুরুষ হকি দলকে দেখার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে পৌঁছনোর পরই অ্যাথলিটদের ফুলের তোড়া ও মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। টোকিও অলিম্পিক থেকে একটি স্বর্ণপদকসহ ভারত মোট ৭টি পদক অর্জন করেছে।

Indian AtheleteTokyo 2020 OlympicsNiraj Chopra

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও