প্যরালিম্পিক্সে ফের পদক| এবার পুরুষদের হাইজাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার| ফাইনালে হাড্ডহাড্ডি লড়াই করে প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসাবে রুপো জিতে নিলেন তিনি|
পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও।
১.৯৪ মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা ফল করলেও ভারতের আর এক অ্যাথলিট রাম পাল হাইজাম্পে শেষ করলেন পঞ্চম স্থানে।ভাবীনাবেন প্যাটেলের পর টোকিওয় ইতিহাস গড়লেন তিনিও|
ফাইনালে ২.৬ মিটার জাম্প দিয়ে রুপো জিতে নিলেন তিনি|
রবিবার সকালেই রুপো জিতে রেকর্ড গড়েছিলেন ভাবীনাবেন| এদিনই বিকেলে পুরুষদের হাইজাম্পে নেমেছিলেন নিশাদ| শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন|