ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের লাগামছাড়া গতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আর এই পরিস্থিতিতে ভারতীয়দের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড। তবে শুধুমাত্র ভারতীয়রাই নয়, নিউজিল্যান্ডের বাসিন্দা, যাঁরা ভারতে রয়েছেন, তাঁরাও দেশে ফিরতে পারবেন না। ১১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম। ২৮ এপ্রিল পর্যন্ত নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাকিন্ডা আরড্রেন। ভারত থেকে আসা যাত্রীদের করোনা সংক্রমণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।