১২ বছর পরে ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি নেতা নাফতালি বেনেট। বেশ কিছু দিন ধরে ইজরায়েলের মানুষের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। রবিবার ভোটাভুটিতে হেরে যান নেতানিয়াহু। তাঁর পক্ষে ভোট পড়ে ৫৯টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি বেশি। তার পরেই তেল আবিবের রবিন স্কোয়্যারে আনন্দে মাতেন নেতানিয়াহুর বিরোধীরা। ‘বাই বাই বিবি’ পোস্টারে ভরে যায় চারদিক। প্রসঙ্গত, নেতানিয়াহুকে ‘কিং বিবি’ বলেই ডাকতেন তাঁর সমর্থকরা।