জরুরি ভিত্তিতে প্রয়োগের তালিকায় কোভ্যাকসিনের নাম লেখাতে তৎপর ভারত বায়োটেক, তথ্য চাইল হু

Updated : May 25, 2021 11:56
|
Editorji News Desk

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভিত্তিতে প্রয়োগের তালিকায় ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিনের নাম নেই। সেই তালিকায় নিজেদের নাম লেখাতে তৎপর টিকা প্রস্তুতকারী সংস্থাটি। যদিও ওই তালিকায় নাম লেখানোর জন্য কোভ্যাকসিন সম্পর্কে সংস্থার কাছে আরও তথ্য চাইল হু। হু-এর ওয়েবসাইট অনুযায়ী, অনুমোদনের জন্য ১৯ এপ্রিল আবেদন করেছিল ভারত বায়োটেক। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় নথির ৯০ শতাংশ হু-কে জমা দিয়েছে তারা। বাকি যা নথি আছে, তা জুন মাসের মধ্যেই জমা দিয়ে দেওয়া হবে।

WHOCovaxin approval

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার