শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতলেই মঙ্গলবার ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নেবে ভারত।
প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়েছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। বড় রান পেয়েছেন অধিনায়ক শিখর। দুরন্ত খেলেছেন ইশান কিষান সহ একঝাঁক তরুণ ক্রিকেটার।
বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ড সফরে ব্যস্ত, তখনই ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল খেলছে শ্রীলঙ্কায়।
সফর শুরুর আগে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুন রণতুঙ্গা সহ অনেকেই এই ভারতীয় দলকে 'দ্বিতীয় সারির দল' বলে কটাক্ষ করেছিলেন।
কিন্তু মাঠে ফুল ফোটাচ্ছেন তরুণ ভারতীয় তারকারা।