সোমবারের মতো কলকাতা হাইকোর্টে শেষ হল নারদকাণ্ডে চার নেতা-মন্ত্রীর জামিন মামলার শুনানি। সোমবারও মামলার নিষ্পত্তি হয়নি। মামলার পরবর্তী শুনানি বুধবার।হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে শুরু হয় মামলার শুনানি। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে সওয়াল জবাব। শুনানি শেষে বিচারপতি কোনও রায় দেননি। সিবিআইয়ের তরফে রবিবার মধ্যরাতে বুধবার পর্যন্ত নারদ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আবেদনপত্রে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর হাইকোর্টে শুনানি হোক। যদিও সোমবার শুরুতেই সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।