মদন মিত্রের (Madan Mitra) বায়োপিকে গান গাইছেন নচিকেতা (Nachiketa)। নচিকেতার বাড়ি সৌজন্য সাক্ষাৎ করেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক জানান, তাঁর বায়োপিকে নিজে গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন নচিকেতা।
মদন মিত্রের বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। মদন মিত্র মানেই রঙচঙে চরিত্র। হলুদ সানগ্লাস, রঙিন জামা। তাঁর প্রত্যেক সংলাপ নিয়ে রাজনীতি থেকে চায়ের ঠেকে জমাটি আড্ডা চলে। কয়েকদিন আগে তাঁর বায়োপিক হওয়ার কথা প্রকাশ্যে এসেছে। ফেসবুক লাইভে মদন মিত্র জানান, তাঁর বায়োপিকে গান গাইবেন নচিকেতা।
মদন মিত্র নচিকেতার বাড়ি যাওয়ার পর জল্পনা চলছিল। পরে ফেসবুক লাইভে এসে নিজেই সে কথা জানান কামারহাটির বিধায়ক। তিনি জানান, বায়োপিকে যেমন ইতিবাচক দিক থাকবে, সেরকমই থাকবে তাঁর চরিত্রের নেতিবাচক দিকগুলোও। মদন মিত্রের বায়োপিক নিয়ে নেটিজেনদের আগ্রহও তুঙ্গে।