এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দি মহম্মদ সাজিদ। একবালপুর থানায় তার বিরুদ্ধে হত্যার মামলা চলছে। সোমবার তাকে হাসপাতালের বর্হিবিভাগে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই ফাঁক বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। পলাতক বন্দির খোঁজে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। ২০২০-র নভেম্বরে এক তরুণীকে হত্যার অভিযোগে সাজিদ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। এই মামলার চার্জশিট দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।