একটি-দু'টি না, আসন্ন আইপিএলে তিন তিনটি দুরন্ত রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত আইপিএলে চেনা ছন্দে ছিলেন না তিনি। ১৪ ম্যাচে মাত্র ২০০ রান করেছিলেন। এবার আর ১৭৯ রান করলেই টি-২০ ক্রিকেটে ৭০০০ রান সম্পূর্ণ করে ফেলবেন মাহি। সেই সঙ্গে আর মাত্র ১৪টি ছয় মারলেই টি-টোয়েন্টিতে ২০০টি ছয় মারার নজির গড়ে ফেলবেন তিনি। উইকেটরক্ষক হিসেবেও রেকর্ড গড়তে পারেন মাহি। আর মাত্র দু'জনকে আউট করতে পারলেই আইপিএলে ১৫০টি শিকার হবে তাঁর।