মোহনবাগান দিবস উপলক্ষ্যে সবুজ মেরুন পতাকায় সেজে উঠেছে ভিআইপি রোড। রাস্তা সাজানো হয়েছে
আস্ত নৌকো দিয়ে। নৌকোর পালে ১০০ ফুটের বিশাল সবুজ মেরুন পতাকা।
প্রিয় ফুটবল দলের জার্সি পরে সমর্থকরা সবাই জড়ো হয়েছেন। সঙ্গে ১০ কেজির বিশাল ফুটবল কেক ও সবুজ মেরুন মিষ্টি। রয়েছে ঘটিদের চিংড়ির লড়াই। বাগুইহাটি মেরিনার্স আয়োজিত মোহনবাগান দিবসের 'খেলা হবে' স্লোগানে বর্ণাঢ্য উদযাপনে শামিল তৃণমূল কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন অদিতি মুন্সি, তাপস চ্যাটার্জি এলাকার ওয়ার্ড কো অর্ডিনেটর এবং মোহনবাগান ফুটবলাররা। অনুষ্ঠানে বিতরণ করা হয় ফুটবল। উপস্থিত ছিলেন বাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন।