Mohun Bagan Day : ২৯ জুলাই মোহনবাগান দিবস, জেনে নিন সেই ঐতিহাসিক ঘটনা

Updated : Jul 29, 2021 08:00
|
Editorji News Desk

আজ, বৃহস্পতিবার, ২৯ জুলাই মোহনবাগান দিবস। প্রতি বছরের এই দিনটি উদযাপন করেন কোটি কোটি সবুজ মেরুণ সমর্থক। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় প্রিয় ক্লাবকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। তবে কেবল মোহনবাগান বা ভারতীয় ফুটবলই নয়, এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় লগ্নের ইতিহাস।

সালটা ছিল ১৯১১। মাত্র ৬ বছর আগে বঙ্গভঙ্গ করেছেন লর্ড কার্জন। প্রতিবাদে উত্তাল গোটা বাংলা৷ এর মাঝেই প্রথম ভারতীয় দল হিসাবে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিয়ে মোহনবাগান। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলা বাঙালি ছেলেদের অমিতবিক্রম লড়াই ঠাঁই পেয়েছে ইতিহাস।

শিবদাস ভাদুড়ির নেতৃত্বে সবুজ মেরুণের সেই সাফল্য প্রভাবিত করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামকেই। তখন থেকেই এই দিনটিকে 'মোহনবাগান দিবস' হিসাবে উদযাপন করা হয়।

Mohun Bagan day

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও