সিঁথিতে স্বর্ণব্যবসায়ীর হার ও ব্রেসলেট ছিনতাই, পালানোর সময় গুলি চালাল দুষ্কৃতীরা

Updated : Jun 01, 2021 19:42
|
Editorji News Desk

ভর দুপুরে বরাহনগরে স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে সোনার হার ও ব্রেসলেট ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সিঁথির শম্ভুদাস লেনের ঘটনা। দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাইকের কাছে দাঁড়িয়ে এক আত্মীয়ের জন্য অপেক্ষা করছিলেন ব্যবসায়ী। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা পিছন থেকে এসে তাঁর গলার চেন ও হাতের ব্রেসলেটও খুলে নেয়। এরপর ব্যবসায়ীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁর মা ও ভাই। পরিস্থিতি বেগতিক দেখে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। ঘটনাস্থান থেকে উদ্ধার গুলির খোল। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Businessman

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট