করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। শুক্রবার রাতে যাদবপুরবাসীদের জন্য চালু করলেন বিশেষ সাহায্যকারী নম্বর। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন একাধিক চিকিৎসকের নম্বর। এদের থেকেই বাড়িতে থাকা করোনা রোগীরা মোবাইল ফোনে পরামর্শ পাবেন। ৭৬৮৮০-১২৮১১, আক্রান্ত বা তাঁর পরিবার এই নম্বরে যোগাযোগ করলেই হাসপাতাল, অক্সিজেন, প্লাজমা সংক্রান্ত যাবতীয় সাহায্য পাবেন। সাংসদ-অভিনেত্রীর দাবি, সবাই মিলে এক সঙ্গে লড়াই করলে অতিমারিকে পরাজিত করা সম্ভব হবে।