লিয়োনেল মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হল বার্সেলোনার। স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন চুক্তি সই সম্ভব নয়।
বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে বৈঠকে বসার পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। তারপরেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী মরশুমে মেসি আর বার্সায় নেই।
ক্লাবের ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা এবং লিয়োনেল মেসি একটা সমঝোতায় আসার পরেও এবং দুই পক্ষই চুক্তিতে সই করতে আগ্রহী থাকলেও স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধি নিষেধ থাকায় তা সম্ভব হল না।'
এই মরশুমেই মেসির সঙ্গে বার্সোলোনার চুক্তি শেষ হওয়ার পর মেসি অর্ধেক বেতনেও খেলতে রাজি হয়ে যান। কিন্তু তার পরেও নিয়মের জটিলতায় নতুন চুক্তি সই সম্ভব হল না।