ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ওষুধ বের করলেন হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির (আইআইটি) একদল গবেষক। তাঁরা জানিয়েছেন, ওষুধটি ৬০ মিলিগ্রামের। পাওয়া যাবে ২০০ টাকায়। কো মর্বিডিটি থাকা রোগীদের কথা মাথায় রেখে বিশেষভাবে বানানো হয়েছে এই ওষুধ। হায়দ্রাবাদ আইআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তর্ষি মজুমদার ও চিকিৎসক চন্দ্রনাথ শর্মা জানিয়েছেন এই ওষুধ কালা জ্বরের ক্ষেত্রে কার্যকরী। ফলে মিউকরমাইকোসিসেও কার্যকরী হবে।