২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। আর তার আগে দলের ২৮৭ জন প্রার্থীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ নেতারাও যোগ দেবেন বৈঠকে। নির্বাচন পরবর্তী পদক্ষেপ নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তার পাশাপাশি করোনা পরিস্থিতি মেনে কীভাবে গণনার দিন কাজ হবে তা নিয়েও আলোচনা হবে।
বৃহস্পতিবারই রাজ্যে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আর তারপরই একে একে প্রকাশিত হয় বুথ ফেরত সমীক্ষার ফল। কোনও সমীক্ষায় এগিয়ে রেয়েছে তৃণমূল কংগ্রেস। আর কোনও সমীক্ষায় বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে।