এবার দুর্গা পুজোয় খেলা হবে(KHELA HOBEY) থিম। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(MAMATA BANERJEE) সরকার। এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় সেই স্লোগানে ভর করেই নিজেদের পুজোর মঞ্চ সাজাচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর দুর্গোৎসব সমিতি।
। সেই ভবানীপুরে পুজোর আবহে এবার শোনা যাবে ‘খেলা হবে’ স্লোগান। পুজোর থিম ‘খেলা হবে’ সাজিয়ে তুলেছেন ফ্যাশন ডিজাইনার সৌমেন ঘোষ।রাজনীতির অঙ্গনে ‘খেলা হবে’(KHELA HOBEY) স্লোগান সফল হলেও, তাঁর পুজো সাজানোর ভাবনায় রাজনীতির কোনও ছোঁয়া নেই বলেই জানাচ্ছেন শিল্পী। বরং ভারতে প্রচলিত বিভিন্ন খেলার কথা উঠে আসবে পুজো মণ্ডপে। থাকবে শিশুদের জন্য একটি খেলার জোন। বাঙালির প্রিয় ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলোয়াড়দের অবয়ব বহন করবে দেবী মূর্তি। একচালার আদলে তৈরি দেবী দুর্গার মূর্তিকে দুই দলের খেলোয়াড়রা ময়দান থেকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন পুজোর মণ্ডপে— এমন ভাবেই দৃশ্যায়িত হবে ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসবের পুজো