East Bengal: ঘোর আঁধারে ইস্টবেঙ্গল, হাত তুলে নিচ্ছে ইনভেস্টর,জানালেন মমতা

Updated : Aug 23, 2021 19:32
|
Editorji News Desk

ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চয়তার সামনে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একথা জানালেন। মমতা সোমবার বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যা হল সেটা অত্যন্ত খারাপ। ইনভেস্টর শেষ মুহূর্তে সরে দাঁড়াল। মমতা জানান, তিনি নিজে এই বিষয়টিতে অত্যন্ত বিরক্ত। তিনি ইনভেস্টর শ্রী সিমেন্টকেও তাঁর বিরক্তির কথা জানাবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ইস্টবেঙ্গল একটি বিরাট ঐতিহ্যশালী ক্লাব। তাদের খারাপ সময়ে সকলের এগিয়ে আসা উচিত। প্রসঙ্গত, চূড়ান্ত চুক্তিপত্রে সই করা নিয়ে ক্লাবকর্তা এবং ইনভেস্টরের মতবিরোধ তুঙ্গে লাল হলুদে। দীর্ঘ টালবাহানার পর শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, তাঁরা আর শতাব্দীপ্রাচীন ক্লাবে বিনিয়োগ করবেন না। ফিরিয়ে দেবেন স্পোর্টিং রাইটস। ফলে আইএসএল খেলা তো বটেই, চরম সংকটে পড়ল লাল হলুদের ভবিষ্যৎ।

Football clubEast Bengal clubMamata Banerjee

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও