SSKM হাসপাতালে গেলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সপ্তাহ দু'য়েক আগেই তিনি ঘোষণা করেছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য SSKM হাসপাতালে বসবেন। স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ঢেলে সাজানোর বিষয়ে আলোচনা করবেন।
Times Magazine: টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালীর তালিকায় মোদী-মমতাও
সেই ঘোষণা মতো এদিন তিনি SSKM হাসপাতালে আসেন। তিনি জানান, উত্তরবঙ্গের কিছু জায়গায় শিশুরা বিশেষ একটি রোগে আক্রান্ত হচ্ছে। সেই বিষয়ে রাজ্য সরকার নজর রাখছে। কী করে এই বাচ্চাদের দ্রুত সুস্থ করা যায় এবং কলকাতাকে এই রোগের প্রভাব থেকে বাঁচানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।