ভোট হিংসায় উত্তপ্ত মালদার চাঁচোল। ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জখম দম্পতিকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁচল বিধানসভার ১৪৩ নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস