একলহমায় বদলে গেছে গোটা ছবি। ফের নিস্তব্ধ শহর। রবিবার থেকেই রাজ্যে টানা পনেরো দিন লকডাউন ঘোষণা করেছে সরকার। একবছর পর লকডাউনের আবারও সেই চেনা ছবি ফিরে এল। কর্মব্যস্ত উল্টোডাঙা মোড় ,বিধাননগর স্টেশনে যাত্রীর ব্যস্ততা নেই।লেকডাউন ঘড়ির মোড়েও হাতে গোনা কিছু ট্যাক্সির দেখা মিলেছে।শহরের সব রাস্তাই শুনশান।কলকাতা বিমানবন্দরের ছবিও একেবারেই জনশূন্য।রাজারহাট নিউটাউনে রবিবারের ইকো পার্কে ভ্রমনার্থীদের ভিড় নেই।সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডেও সেই একইছবি। রাস্তায় রাস্তায় চলছে পুলিসের নাকা তল্লাসি। লকডাউনের সেই চেনা ছবি শহরে