ভারতে খেলার দুনিয়ায় সবচেয়ে আলোচ্য জুটি বোধহয় তাঁরাই ছিলেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি। এবার পর্দায় আসতে চলেছে তাঁদের জীবন কাহিনী। খুব শিগগির জি ফাইভে মুক্তি পাবে ওয়েব সিরিজ ব্রেকপয়েন্ট।
আরও পড়ুন, যুবরাজের প্রাক্তনের সঙ্গে গোয়ার সৈকতে সময় কাটাচ্ছেন লিয়েন্ডার পেজ
একসঙ্গে আটটি গ্র্যান্ডস্লাম জেতা পেজ-ভূপতির জীবনেও বিচ্ছেদ এসেছে কোনও এক অজ্ঞাত কারণে। কেরিয়ারের পিক থেকে বহু চর্চিত বিচ্ছেদ, সবই ধরা থাকবে ওয়েব সিরিজ ব্রেকপয়েন্টে।