করোনার সুপার স্প্রেডারে পরিণত কুম্ভ মেলা, ৫দিনে আক্রান্ত ১,৭০১

Updated : Apr 15, 2021 17:44
|
Editorji News Desk

কুম্ভ মেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুম্ভ মেলা চত্বরে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০১জন। বাড়তে থাকা সংক্রমণই এখন  উত্তরাখণ্ড প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরটি-পিসিআর ও ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে এই বিপুল সংখ্যক মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন চিফ মেডিকেল অফিসার সম্ভু কুমার ঝা। পূণ্য স্নান করতে প্রতিবছরই এই সময় কুম্ভ মেলায় ভিড় করেন পুণ্যার্থীরা। আর এই ধর্মীয় অনুষ্ঠানই এখন করোনার সুপারস্প্রেডারে পরিণত হয়েছে। এদিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে সামাল দিতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। আর সেখানেই কুম্ভ মেলা কাটছাঁট করতে নারাজ মেলা কর্তৃপক্ষ।

Kumbh Melasuper spreaderKumbh Mela corona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার