হরিদ্বারে মহাকুম্ভের পরেই দ্রুত গতিতে ছড়িয়েছে করোনা।পরিসংখ্যান বলছে ৩১ মার্চ থেকে এপ্রিলের ২৪ তারিখের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৮০০ শতাংশ। দ্য কুইন্ট জানিয়েছে এক মাসের মধ্যে প্রায় ১.৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এই সময়ে। কুম্ভস্নান বিপুল জমায়েতই সুপার স্প্রেডারে পরিনত হয়েছে।পরিসংখ্যান বলছে কুম্ভ মেলায় প্রায় ৭০লক্ষ মানুষের সমাগম হয়েছিল।১২ এপ্রিল কুম্ভে শাহি স্নান সেরেছেন ৩৫ লক্ষ পুণ্যার্থী।১৪ এপ্রিল শাহি স্নান সারেন প্রায় সাড়ে তেরো লক্ষ মানুষ