Kolkata new concern malaria :কলকাতার নতুন আতঙ্ক জ্বরহীন ম্য়ালেরিয়া। ম্যালেরিয়ার যে চেনা উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, তা আর হচ্ছে না।
ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্সকদের। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।
কোভিড প্রকোপের মধ্যেই এই জ্বরহীন ম্যালেরিয়া উদ্বেগ বাড়িয়েছে চিকিত্সকদের। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের।
এবার ম্যালেরিয়ার প্যারাসাইটও চরিত্র বদল করে চিন্তায় ফেলে দিল চিকিত্সকদের। সূত্রের খবর, কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত দু’সপ্তাহে জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চার শিশুও রয়েছে।