Gang Rape: বিয়ের পার্টিতে সঞ্চালনা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

Updated : Sep 19, 2021 21:14
|
Editorji News Desk


বিয়ের পার্টিতে সঞ্চালনার কাজ করতে গিয়ে বিহারে (Bihar) ধর্ষিত হলেন কলকাতার এক তরুণী। পাটনার (Patna) একটি হোটেলে দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ওই তরুণী যোধপুর পার্কের বাসিন্দা। যাদবপুর থানায় অভিযোগও দায়ের হয়েছ।

ওই তরুণীর অভিযোগ, গত জুলাই মাসে তাঁকে ধর্ষণ করা হয়। কলকাতায় ফিরে এসে পাটনার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেও তাদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টে এখনও নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন তিনি।

রবিবার এই অভিযোগ নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করে সুবিচারের দাবি জানিয়েছেন ওই তরুণীর এক বান্ধবী। তবে অভিযুক্তরা এখনও অধরা।

Hyderabad Rape: নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্তের দেহ মিলল রেললাইনে

পুলিশের কাছে করা অভিযোগে ২৪ বছরের ওই তরুণীর দাবি, বিহারের মুজফফরপুরের বাসিন্দা হর্ষ রঞ্জন এবং তার বন্ধু বিক্রান্ত কেজরীবাল মিলে ৩ জুলাই পাটনার একটি হোটেলে তাঁকে ধর্ষণ করে। জুলাইতে একটি বিয়ের পার্টিতে সঞ্চালিকার কাজ নিয়ে পটনা গিয়েছিলেন তিনি। হর্ষ ওই বিয়ের ইভেন্টে আয়োজনের দায়িত্বে ছিলেন।

BiharRapekolkata

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট