ISL, East Bengal v ATK Mohun Bagan: রাত পোহালেই মহারণ, ডার্বি-জ্বরে কাঁপছে শহর

Updated : Nov 26, 2021 15:28
|
Editorji News Desk

আর মাত্র একটি দিনের অপেক্ষা। রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি। বাঙালির দু'ভাগ হয়ে যাওয়ার দিন। আইএসএলের আসরে (ISL) দেশের সবচেয়ে বড় ফুটবল মহাযুদ্ধে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ইলিশ-চিংড়ির মহাযুদ্ধকে কেন্দ্র করে শহরজুড়ে পারদ চড়তে শুরু করেছে। শেষলগ্নের প্রস্তুতি নিচ্ছেন সমর্থকেরা।

ধারে ভারে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা, হুগো বুমোস, লিস্টন কোলাসো এবং মনভীর সিং সমৃদ্ধ দুর্দান্ত আক্রমণভাগ সবুজ মেরুনের। প্রথম ম্যাচে কেরলকে ৪ গোল দিয়েছে তারা। তবে সামান্য চিন্তা রয়েছে রক্ষণভাগ নিয়ে।

প্রথম ম্যাচেই ৪-২ গোলে জিতল এটিকে মোহনবাগান, জোড়া গোল বুমোসের

গত মরশুমে দুটি ডার্বিতেই হেরেছে লাল হলুদ। এবারও আন্ডারডগ হিসাবেই খেলতে নামবে তারা। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও রক্ষণের ভুলে জয় আসেনি জামশেদপুরের বিরুদ্ধে। তবে ড্যানিয়েল চিমা, পেরিসেভিকদের মতো বিদেশি এবং একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে লড়াই দেবেন কোচ মানোলো ডিয়াজ। গোলপোস্টের নিচে ভরসা দেবেন অরিন্দম ভট্টাচার্য।

আইএসএলের প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

এই ম্যাচের জন্য বছরভর অপেক্ষা করে থাকে বাঙালি। এই ম্যাচে উল্টে যায় সব অঙ্ক। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

East BengalKolkata Derby

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও