kolkata crime: ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন পাড়ারই ছেলে! নেশার ঘোরে বন্ধুকে ছুরি মেরে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।
মেটিয়াবুরুজের মাংস গলির ঘটনা। আক্রান্ত যুবকের নাম মহম্মদ জাভেদ। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধু মহম্মদ রসিফের সঙ্গে কেশরাম জুটমিল এলাকায় আড্ডা মারছিলেন মহম্মদ জাভেদ।
তিনি লিচুবাগান এলাকার বাসিন্দা। রাত বারোটা নাগাদ আশেপাশের লোকজনক জাভেদের চিত্কার শুনতে পান। চিত্কারের উত্স খুঁজতে গিয়ে তাঁরা ছোটের মাংসগলির মুখে।
সেখানে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জাভেদ।খবর দেওয়া হয় থানায়। পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। জানা যাচ্ছে, ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে জাভেদকে।
ইতিমধ্যেই রসিফকে গ্রেফতার করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। এলাকা ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।