Bus Service in Kolkata : ভাড়া না বাড়ালে বাস নামাতে নারাজ মালিকরা

Updated : Jun 30, 2021 19:56
|
Editorji News Desk

বৃহস্পতিবার থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি, বেসরকারি বাস চলার কথা। কিন্তু বুধবার বিভিন্ন বেসরকারি বাস সংগঠন জানিয়ে দিল, পুরনো ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো অম্ভব। তাদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে বাস চালালে ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে ভাড়াবৃদ্ধি নিয়ে আলোচনা করতে নারাজ সরকারও। ফলে কলকাতা ও জেলার রাস্তায় কত সংখ্যাক বাস নামবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, "একশো শতাংশ সরকারি বাস আগামীকাল থেকে রাস্তায় নামবে। বেসরকারি বাস সংগঠনগুলিকে বলব আপাতত মানুষের কথা ভেবে পরিষেবা চালু করুন, বাকি সমস্ত বিষয়ে আলোচনা করে রাস্তা বের করা হবে।"

ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেছেন, "ভাড়া না বাড়ালে পরিষেবা দেওয়া অসম্ভব। এমনিতেই দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় মেকানিক্যাল খরচ যথেষ্ট। সঙ্গে বিপুল বাড়ছে জ্বালানির দাম।" কার্যত একই সুর সিটি সাবার্বন বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহার।  বাস মালিকদের সংগঠনগুলির দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। খরচ তুলতে না পেরে ক্ষতির মুখে পড়তে হবে।

কলকাতা RTO-র অধীনে ৮৬টি রুটে প্রায় সাড়ে ছ’হাজার বাস ও মিনিবাস চলাচল করে। বাস মালিকদের একাধিক সংগঠন, যেমন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য সংগঠন বাসভাড়া বাড়ানোর দাবি করছেন।

Bus fare hikeKolkatabuskolkata lockdown

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট