বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অধিনায়কত্ব করতে নেমে নজির গড়লেন বিরাট কোহলি। মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন তিনি। ভারতের হয়ে সব চেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করছেন কোহলী।
ভারতের হয়ে ৬০টি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্ব আসে কোহলীর কাঁধে। সাউদাম্পটনে শনিবার ৬১তম টেস্টে অধিনায়কত্ব করতে নামেন তিনি। কেবল ধোনি নন, এশিয়ার কোনও ক্যাপ্টেন এতগুলি টেস্টে দেশকে নেতৃত্ব দেননি।
ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজ খেলে সবকটিতেই জিতেছেন কোহলী। ৩৬টি ম্যাচে জিতেছেন কোহলী, ১৪টি হেরেছেন। ধোনি ৬০টি টেস্টের মধ্যে ২৭টি জিতেছিলেন, হেরেছিলেন ১৮টি। তবে এমএসডির মুকুটে রয়েছে বিশ্বকাপ জেতার অনন্য পালক।