বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) কার্যত উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ৯ উইকেটে ম্যাচ জিতে নিলেন শাহরুখের ছেলেরা। সৌজন্যে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ৭২ রানে শেষ হয়ে যায় বিরাট বাহিনীর ইনিংস। জবাবে ১০ ওভার বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কেকেআর।
দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বরুণ চক্রবর্তী। রাসেল ৯ রানে ৩ উইকেট নেন। গিল ৪৮ রান করে আউট হন। বেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকেন ৪১ রান করে। তবে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা ও সচিন বাবির উইকেট নেওয়া ছাড়াও কাইল জেমিসনকে রান-আউট করেন বরুণ। তাঁর হাতে ওঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।