KKR IPL 2021: দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে হারাল কেকেআর

Updated : Sep 28, 2021 20:19
|
Editorji News Desk

শারজায় দিল্লি ক্যাপিটালসকে (DC) তিন উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পয়েন্ট টেবিলের চার নম্বরে কলকাতা। কেকেআরের হয়ে দারুণ খেললেন নীতিশ রানা ও সুনীল নারিন। ১০ বল আগেই ম্যাচ জিতে নেয় মর্গ্যান ব্রিগেড।

মঙ্গলবার শারজায় দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১২৭ রানে আটকে দেয় কেকেআরের বোলাররা। সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, লকি ফার্গুসন দুটি করে উইকেট নেন। স্টিভ স্মিথ, ঋষভ পান্ট দুজনেই ৩৯ রান করেন। ২৪ রান করে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান।

অল্প রান তাড়া করতে নেমে খুব সহজে জয় পায়নি কেকেআর। তবে ম্যাচ ধরে নেন নীতিশ রানা। ২৭ বলে ৩৬ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন তিনি। শেষ দিকে নারিনের ১০ বলে ২১ রান নাইটদের মোমেন্টাম ঘুরিয়ে দেয়।

KKRDCIPL 2021

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও