মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী সোমবার পশ্চিমবঙ্গ জুড়ে 'খেলা হবে দিবস' (Khela hobe) পালিত হচ্ছে। সকাল থেকেই সর্বত্র পথে নেমেছে তৃণমূল। এই দিন সকালবেলা কলকাতা দেশপ্রিয় পার্কে খেলা হবে দিবসের সূচনা করলেন রাজবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার। সকালবেলায় তিনি দেশপ্রিয় পার্কে হাজির হয়ে যান। তাঁর পায়ে দেখা যায় ফুটবল। তিনি জানান, দেশপ্রিয় পার্কে সোমবার সারাদিন ধরেই ফুটবল খেলা চলবে। প্রায় ১১২ জন এই খেলায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষম ২০ জনও এই খেলায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ত্রিপুরাতেও খেলা হবে দিবস উদযাপন শুরু হয়ে গিয়েছে। রবিবার ত্রিপুরাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দার। দেবাশীষ কুমার জানিয়েছেন, ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতছেই।