বিশ্বকাপের যোগ্যতার্জন পর্বে ০-১ ব্যবধানে কাতারের কাছে হেরে গেলেন সুনীল ছেত্রীরা। ৬ ম্যাচে ভারতের পয়েন্ট ৩। কোনও ম্যাচে জিততে পারল না ভারত।বৃহস্পতিবার গ্রুপ শীর্ষে থাকা কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ইগর স্তিমাচের ভারতীয় দল। শুরুতেই রাহুল ভেকে লাল কার্ড দেখায় ১৭ মিনিটের মাথায় ১০ জন হয়ে যায় ভারত। শক্তিশালী কাতারের বিরুদ্ধে যা বেশ কিছুটা পিছিয়ে দেয় ভারতকে। তবে সুযোগ পেয়ে গিয়েছিলেন মনবীর সিংহ। সুনীলের পাস থেকে বল চলে আসে তাঁর দিকে। কিন্তু পা ছোঁয়াতে পারেননি তিনি। ৩৩ মিনিটের মাথায় আব্দুলাজিজ হাতেমের গোলে এগিয়ে যায় কাতার