শনিবার থেকেই দু’বেলার জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দির। গর্ভগৃহে ঢোকা থেকেও উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। সেখানে ঢুকেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা। করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ভিড় নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখতে বলা হয়েছে মন্দির কর্তৃপক্ষকে।
বেশ কয়েক দিন বন্ধ রাখার পর গত ২২ জুন মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্তই মন্দির খোলা রাখা হচ্ছিল। নিষেধ ছিল গর্ভগৃহে প্রবেশ। সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ হালদার জানিয়েছেন, দু’বেলা মন্দির খোলা থাকছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা। একসঙ্গে ১০ জনের বেশি ঢোকা যাবে না