Kabir Suman : হাসপাতালের বেডে বসে হংসধ্বনি গাইলেন কবীর সুমন

Updated : Jul 05, 2021 10:12
|
Editorji News Desk

 হাসপাতালের বেডে বসেই বাংলা খেয়াল গাইলেন বাংলা গানের কারিগর তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ কবীর সুমন। রবিবার বিলম্বিত একতালে তাঁর গাওয়া হংসধ্বনি রাগে মজলেন এসএসকেএমের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই৷
 এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন কবীর সুমন। তাঁকে তেমন অক্সিজেনও দিতে হচ্ছে না৷ তবে অন্য কিছু শারীরিক জটিলতা রয়েছে। আরও কিছুদিন পর তাঁকে ছুটি দেওয়া হতে পারে৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রবীণ শিল্পী।
 ৮ দিন আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুমন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। গভীর রাতে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে৷ সুমনকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র।

Kabir Suman

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট