Kabul Airport Blast: আবারও বিস্ফোরণ হতে পারে কাবুল বিমানবন্দরে, আশঙ্কা আমেরিকার

Updated : Aug 29, 2021 09:16
|
Editorji News Desk

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ফের সন্ত্রাসবাদী হানার শিকার হতে পারে কাবুল বিমানবন্দর (Kabul Airport)। এমনই আশঙ্কা করছে আমেরিকার মিলিটারি কমান্ড। তাদের আশঙ্কা, ফের আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনা রয়েছে কাবুলে। বিমানবন্দরের তিনটি গেট একেবারেই নিরাপদ নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) শনিবার নিজের মুখে এই আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন সেনা আফগানিস্তান (Afghanistan) থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে যথাসাধ্য পরিশ্রম করছে। কিন্তু হামলার সম্ভাবনা গোটা পরিস্থিতিকেই জটিল করে তুলেছে।

কাবুলের মার্কিন দূতাবাস বিমানবন্দর থেকে সব মার্কিন নাগরিককে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে, ফের সন্ত্রাসবাদী হামলা রুখতে তালিবানের সঙ্গে একযোগে কাজ করতে বাধ্য হচ্ছে মার্কিন সেনা।

Kabul airport blast

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির