Tokyo Olympics : বাড়ছে করোনা, দর্শকশূন্য অলিম্পিকের আগে জরুরি অবস্থা জারি জাপানে

Updated : Jul 08, 2021 20:33
|
Editorji News Desk

অলিম্পিকের আগে জাপানে বাড়ছে করোনার প্রভাব। যার জেরে আবারও জরুরি অবস্থা জারি করল জাপান সরকার। পাশাপাশি, সিদ্ধান্ত হয়েছে, খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারেন বৃহস্পতিবার। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২২ অগষ্ট অবধি জরুরি অবস্থা জারি করা হবে। জাপান সরকারের স্বাস্থ্য কর্তা শিগেরু ওমি বলেন, "করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশের মানুষকে এই ব্যাপারটা বুঝতে হবে। জুলাই থেকে সেপ্টেম্বর, এই সময়টা সকলের সতর্ক থাকা প্রয়োজন।"

২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক্স। কয়েক সপ্তাহ ধরেই জাপানের ডাক্তাররা বলে আসছিলেন, দর্শক ছাড়া অলিম্পিক্স আয়োজন করার কথা। সেক্ষেত্রে সেটা কম ঝুঁকির হবে। দর্শকদের ঢুকতে দিলে আক্রান্ত হতে পারেন ক্রীড়াবিদরাও। এমনটাই আশঙ্কা ছিল তাঁদের। তাঁদের কথাকে আগেই মান্যতা দিয়েছে সে দেশের সরকার

Tokyo OlympicsJAPAN

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও