Euro cup semi final : টাইব্রেকারে হার স্পেনের, ইউরোর ফাইনালে ইটালি

Updated : Jul 07, 2021 07:47
|
Editorji News Desk

 ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইটালি। একটানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকা 'আজ্জুরি' টাইব্রেকারে হারিয়ে দিল স্পেনকে। এক গোলে পিছিয়ে থাকা দলকে গোল করে সমতায় ফেরানো মোরাতাই টাইব্রেকারে গোল মিস করলেন৷ রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ইটালি।
 খেলার শুরু থেকে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ছোট ছোট পাসে দুরন্ত ফুটবল খেলছিল স্পেন। কিন্তু ইটালির রক্ষণ ভাঙতে পারছিল না। ইটালিও পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করে। কিন্তু গোল আসেনি প্রথমার্ধে।
 দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরতে শুরু করে ইটালি। ফেদেরিকো কিয়েসা প্রথম থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠেন। ৬০ মিনিটে ইটালির গোলটিও আসে ওঁর পা থেকে। নিজেদের অর্ধ থেকে ইটালি গোলকিপার ডোনারুমা বল দিয়েছিল ভেরাত্তিকে। যা বাঁ প্রান্তে ইনসিনিয়ের পা ঘুরে এসেছিল স্পেন বক্সের সামনে দাঁড়ানো চিরো ইমমোবিলের কাছে। বিপদ বুঝে ওকে ট্যাকল করেছিল স্পেনের স্টপার এমেরিক ল্যাপথ। ‍ছিটকে বেরিয়ে আসা বল ধরে বাঁক খাওয়ানো শটে গোল করেন ফেদেরিকো কিয়েসা। গোল খেয়েও দমে যায়নি স্পেন। পরিবর্ত হিসাবে মাঠে নামা মোরাতা ৮০ মিনিটে ওলমোর থেকে বল পেয়ে সমতা ফেরান।
 কিন্তু টাইব্রেকারে গোল করতে পারেনি মোরাতা। গোল বাঁচিয়ে নায়ক হয়ে গেল ইটালির গোলরক্ষক ডোনারুমা।

Euro 2020Football

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও