আইএসএসএফ বিশ্বকাপ : মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে রূপো জিতল ভারত

Updated : Mar 25, 2021 20:38
|
Editorji News Desk

আইএসএসএফ বিশ্বকাপে বৃহস্পতিবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে পোল্যান্ডের কাছে হেরে রূপো জিতল ভারত। ফাইনালে পোল্যান্ডের কাছে হেরে সাম্প্রতিক বিশ্বকাপের ৬ নম্বর রূপোটি সুনিশ্চিত করল তারা। ইতিমধ্যেই দিল্লিতে চলা আইএসএসএফ বিশ্বকাপে ৯টি সোনা, ৬টি রূপো এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে ভারতীয় দলে ছিলেন শ্রেয়া সাক্সেনা, আনজুম মওদগিল এবং গায়াথ্রি নিত্যানন্দম। ফাইনালে তাঁদেরকে ৪৩-৪৭-এ হারিয়ে দেন পোল্যান্ডের স্টানকিউইজেজ আনেতা, সজুতকো আলেকসান্দ্রা এবং কোচানস্কা নাতালিয়া। ইভেন্টের শুরুতে এগিয়ে ছিল ভারত। কিন্তু, পরে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় পোল্যান্ড।

ISSFISSF world cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও