হাওড়া জগৎবল্লভপুর হাঁটাল মুসলিম পাড়ায় আইএসএফ কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ভোট দিতে যাওয়ায় ইট দিয়ে মেরে এক যুবতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। জখম হয়েছেন বেশ কয়েকজন। দুষ্কৃতীরা ওই মহিলার বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।