আইপিএল-আর বাকি ম্যাচ আর ভারতে হওয়ার সম্ভাবনা নেই। স্পষ্টই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি জানিয়েছেন, ঠাসা সূচির কারণেই আইপিএল-এর জন্য জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইংল্যান্ডেও বাকি অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বলে মনে করছেন বোর্ড সভাপতি।
রবিবার এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “ ইংল্যান্ডের পরে ভারত শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি২০ খেলতে যাবে। ১৪ দিনের নিভৃতবাসের মতো কঠোর নিয়ম রয়েছে সব জায়গায়। তাই আইপিএল ভারতে হওয়ার সুযোগ নেই।