করোনার জন্য থমকে যেতে চলেছে আইপিএলের গতি। কেকেআরের দুই ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হওয়ায় স্থগিত হতে চলেছে সোমবারের কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ।দুই ক্রিকেটার হলেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়র। আশঙ্কা করা হচ্ছে যে, বায়ো-বাবলের বাইরে চোটের স্ক্যান করানোর সময়েই দু'জন সংক্রামিত হয়ে থাকতে পারেন।বিসিসিআই এর তরফে সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়েছে, ‘কেকেআর শিবিরেরে দু’জন করোনা পজিটিভ। আরসিবি তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি নয়। সেকারনেই ম্যাচটি স্থগিত রাখা হচ্ছে।