একটি দলের লক্ষ্য শীর্ষস্থান দখল করা। অন্যটি চায় ভাগ্যের চাকা ঘোরাতে। দুবাইতে আইপিএলের দ্বিতীয় পর্বে বুধবার মুখোমুখি হবে দিল্লি এবং হায়দ্রাবাদ।
আইপিএলের (IPL) ৩৩তম ম্যাচে ছন্দে থাকা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) সামলাতে হবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad)। এখনও পর্যন্ত মোট ৮টি ম্যাচে খেলেছে দিল্লি। লিগ তালিকার দু’নম্বরে রয়েছে পন্থের দল। এদিন জিতলেই শীর্ষে চলে যাবে তারা।
অন্যদিকে ৭টি ম্যাচের মাত্র একটিতে জিতে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে অরেঞ্জ আর্মি হায়দ্রাবাদ। প্রথম পর্বে টানা ব্যর্থতার জেরে দলের অধিনায়কও বদলেছিল নিজামের শহরের দল। নেতা বদলের পর কি অরেঞ্জ আর্মির ভাগ্য বদলাবে? নাকি ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের মগডালে পৌঁছে যাবে ঋষভরা? বুধবার সেদিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের।