T20 World Cup 2021: নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় ভারতের, হাফসেঞ্চুরি রোহিত-রাহুলের

Updated : Nov 08, 2021 23:26
|
Editorji News Desk

T20 বিশ্বকাপের (T20 World Cup 2021) শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয়ী ভারত। হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কে এল রাহুল (KL Rahul)। তিনটি করে উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন (Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Jadeja)। ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

সোমবার টসে জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। অশ্বিন-জাদেজার স্পিন আক্রমণে নামিবিয়াকে মাত্র ১৩২ রানে আটকে দেয় টিম ইন্ডিয়া। দুটি উইকেট পান জসপ্রীত বুমরাহ। নামিবিয়ার হয়ে ২১ রান করেন টিমের ওপেনার স্টিফেন বার্ড। ২৬ রান করেন নামিবিয়ার ক্রিকেটার ডেভিড উইসি। ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৫৬ রান করে আউট হন তিনি। এরপর সহজেই ম্যাচ বের করে নেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। ২৫ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।

T20 বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে শেষবার দেশকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি।

T20 World CupT20 World Cup 2021TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও